1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 11:48 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ধামরাইয়ে আশ্রয়ণ প্রকল্পের গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : Wednesday, August 31, 2022
  • 486

বাংলা ফটো নিউজ :ঢাকার ধামরাইয়ের শরীফভাগ এলাকায় আশ্রয়ণ প্রকল্পের একটি গর্ত থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছেন তাদের স্বজনরা।

বুধবার (৩১ আগস্ট) সকালে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান।

 

নিহতরা হলো– ধামরাই ইউনিয়নের শরীফভাগ এলাকার উত্তর-পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে রিয়াজুল (৮) এবং পাশের বাড়ির রুবেল মিয়ার ছেলে রাজু (৮)। এদের মধ্যে রিয়াজুল দ্বিতীয় শ্রেণি এবং রাজু স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, নদী থেকে ড্রেজার দিয়ে বালি ফেলে আশ্রয়ণ প্রকল্পের জমি ভরাট করা হচ্ছে। মঙ্গলবার বিকেলে কয়েক জন শিশু সেই বালির পানিতে গোসল করতে নামে। এক পর্যায়ে রিয়াজুল গর্তে পড়ে গেলে রাজু তাকে তোলার চেষ্টা করলে দুজনই পানিতে তলিয়ে যায়। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে তাদের মরদেহ সেই গর্ত থেকে উদ্ধার করে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews