1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 1:28 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

  • আপডেট টাইম : Monday, September 19, 2022
  • 544

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় একটি বিল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার দক্ষিণ কবিবপুর এলাকায় কামারবান্দে বিল থেকে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

স্থানীয়রা জানান, বিলের কচুরিপানা পরিস্কার করতে গিয়ে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে আশুলিয়া থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

আশুলিয়া থানার পুলিশ ওসি (অপারেশন) আব্দুল রাশিদ জানান, মরদেহ উদ্ধারের সময় তার পড়নে কোনো কাপড় ছিলো না। দেখে মনে হয়েছে, মরদেহটি ৪ থেকে ৫ দিন আগের । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হলে হত্যার কারণ সম্পর্কে জানা যাবে। এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews