1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 12:08 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪

  • আপডেট টাইম : Monday, September 19, 2022
  • 781

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে প্রাইভেট কার নিয়ে ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় তল্লাশী করে প্রাইভেটকারে থাকা রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করে ঢাকা জেলা বিচারিক আদালতে পাঠানো হয়। এরআগে ভোররাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার কবরস্থান রোডের বিপরীত পাশে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- সাজু (১৯), হাবিবুর রহমান সম্রাট (১৮), মনিরুল ইসলাম ওরফে জাহারুল (১৭) ও নাঈম (১৬)। তারা আশুলিয়ার ইসলামনগর এলাকার বিভিন্ন বাড়িতে ভাড়া থাকতেন।

 

পুলিশ জানায়, সোমবার ভোররাতে একদল ডাকাত চলন্ত যানবাহন গতিরোধ করে ডাকাতির প্রস্তুতির নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা একটি নীল রঙের প্রাইভেট কারে পালানোর চেষ্টা করে। এ সময় অভিযান চালিয়ে তাদের চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় একজন পালিয়ে যায়। তাদের ডাকাতি কাজে ব্যবহৃত প্রাইভেটাকারসহ বিভিন্ন দেশী অস্ত্র জব্দ করা হয়েছে।

 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, তাদের বিরুদ্ধে মহাসড়কের বিভিন্ন স্থানে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। মূলত মহাসড়কে যানবাহনসহ পথচারীদের টার্গেট করে সুযোগ বুঝে অস্ত্রের মুখে জিম্মি করে সব লুটে নেয়। তাদের পেছনে স্থানীয় প্রভাবশালীদের হাত রয়েছে। প্রাথমিকভাবে কিছু তথ্য আমরা সংগ্রহ করেছি। তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews