1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 10:22 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

বিশ্ব নদী দিবস উপলক্ষে সাভারে র‌্যালি ও আলোচনা সভা

  • আপডেট টাইম : Sunday, September 25, 2022
  • 560

বাংলা ফটো নিউজ : বিশ্ব নদী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে ঢাকার সাভারে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম প্রমুখ সহ বাংলাদেশ স্কাউটস, গার্ল গাইড ও সাভার উপজেলা নদী রক্ষা কমিটির সদস্যগণ।

 

পরে সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম জানান, ইতোমধ্যে সাভারে নদ-নদীর দূষণকারী প্রতিষ্ঠান চিহ্নিতকরণ ও দূষণ বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তা অব্যাহত রয়েছে। পাশাপাশি নদীর অবৈধ দখল ও পানি দূষণ রোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির কাজও চলমান রয়েছে।

 

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুন্নাহার প্রমুখ সহ বাংলাদেশ স্কাউটস, গার্ল গাইড ও সাভার উপজেলা নদী রক্ষা কমিটির সদস্যগণ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews