1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 12:01 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ধামরাইয়ে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগীর চিকিৎসা

  • আপডেট টাইম : Thursday, December 29, 2022
  • 496

বাংলা ফটো নিউজ : ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়ন এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগীর চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এ চিকিৎসা প্রদান করা হয়।

ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরভিএন্ডএফ ডিপোর অধিনায়ক কর্নেল মো: তুহিন হাসান। এসময় উপস্থিত ছিলেন- মিলিটারি ফার্ম সাভারের অধিনায়ক কর্নেল পলাশ কুমার ভট্টাচার্য্য, আরভিএন্ডএফ ডিপোর উপ-অধিনায়ক লে: মো. মোশফেকুজ্জামান খান, মেজর মেহেদী হাসান, ক্যাপ্টেন মারুফ, ধামরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: সেলিম জাহান, চৌহাট ইউপি চেয়ারম্যান পারভীন হাসান প্রীতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভেটেরিনারি ক্যাম্পেইনে ২৬৭০টি গরু, ৭৯৩টি ছাগল ও ভেড়া এবং ২২৫০টি হাঁস-মুরগিসহ ৩৩০টি কবুতরকে বিনামূল্যে প্রয়োজনীয় কৃমিনাশক, টিকা, ঔষধসহ লালন পালনের পরামর্শ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews