1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 1:29 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সখিপুর উত্তর তারাবুনিয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার চেষ্টা

  • আপডেট টাইম : Wednesday, March 29, 2023
  • 457

স্টাফ রিপোর্টার:
সখিপুর উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের আব্দুল হক ব্যাপারী কান্দি এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে নিজ বাড়িতে এসে আবুল হোসেন ব্যাপারী (৫০) নামের এক ব্যক্তিকে বেধড়ক পিটিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় ভুক্তভোগী আবুল হোসেন ব্যাপারীর ছেলে রায়হান মিয়া আজ বুধবার বিকেলে সখিপুর থানায় অভিযুক্ত ৫ জনসহ অজ্ঞাত আরও ৮-১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

গত ২৭ মার্চ বেলা ১১টার দিকে ভুক্তভোগীর নিজ বাড়িতে হত্যা চেষ্টার এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলো- সখিপুর ইউনিয়নের মৃত শহীদ ব্যাপারীর ছেলে জয়নাল ব্যাপারী (৫৫) ও তার ছেলে এলাকার চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ী জুয়েল ব্যাপারী (৩২), মৃত মান্নান ব্যাপারীর ছেলে দেলোয়ার ব্যাপারী (৪৫), ওয়াজেদ ব্যাপারী (৪০) ও আনোয়ার ব্যাপারীর ছেলে মাসুম (২৫)।

ভুক্তভোগীর ছেলে রায়হান মিয়া জানান, ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়ের করার অভিযুক্তরা প্রকাশ্যে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাদী ও তার পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন তারা।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের সঙ্গে আবুল হোসেন ব্যাপারীর জমি নিয়ে বিরোধ চলছিল। ওই ধারাবাহিকতায় গত ২৭ মার্চ বেলা ১১টার দিকে আসামিরা সংঘবদ্ধভাবে লোহার রড দিয়ে আবুল হোসেন ব্যাপারীকে বেধড়ক পিটিয়ে শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপুরে মাতৃছায়া ডায়াগনস্টিক সেন্টার নেওয়া হয়। পরে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভর্তি করে।

বিষয়টি নিশ্চিত করে সখিপুর থানার এসআই নুরুজ্জামান বলেন, ঘটনাটি জানার পর আমি ঘটনাস্থ পরিদর্শন করেছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews