1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 1:26 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে শান্তির খোঁজে সপরিবার ইসলাম ধর্ম গ্রহণ

  • আপডেট টাইম : Tuesday, May 2, 2023
  • 1518

বাংলা ফটো নিউজ : সাভার পৌরসভার বিনোদ বাইদ এলাকায় একটি পরিবার সপরিবারে হিন্দু ধর্ম পরিত্যাগ করে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

দুই পুত্র সন্তান নিয়ে এই দম্পতি গত ৩০ এপ্রিল ‘বিজ্ঞ নোটারী পাবলিক কার্যালয়’ ঢাকা’র মাধ্যম তাদের ‘এফিডেভিট’ সম্পন্ন করেন। তাদের দুই নাবালকের পক্ষে হলফকারী শিশুর পিতা তপন সাহা।

জানা যায়, পাবনা সুজানগর থানার মোহনপুর গ্রামের মৃত সুনীল সাহার ছেলে তপন সাহা (৪৫) ও তার স্ত্রী সাভার আড়াপাড়া এলাকার মৃত ধলাই সাহার মেয়ে সন্ধ্যা রানী সাহা (৩৫) সহ তাদের দুই সন্তান তাপস সাহা ও প্রাণ গোপাল ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

সনাতন ধর্ম পরিবর্তন করে তপন সাহার নাম পরিবর্তন করে রাখেন মো: আব্দুর রহমান সিদ্দিকি, তার স্ত্রী সন্ধ্যা রানী সাহার নাম পরিবর্তন করে রাখেন মোসা: ফাতেমা আক্তার আশা ও তাদের দুই সন্তান তাপস সাহার নাম পরিবর্তন করে রাখেন মোহাম্মদ আল-আমিন ও প্রাণ গোপালের নাম রাখেন মো: আলী সিদ্দিকি।

নওমুসলিম আব্দুর রহমান সিদ্দিকি জানান, ছোটবেলা থেকেই আমি ইসলাম ধর্মের প্রতি দুর্বল ছিলাম। বিয়ের পর সংসারী জীবনের একপর্যায়ে স্ত্রীর কাছে বিষয়টি প্রকাশ করলে সে আমাকে অনুপ্রাণিত করে। দীর্ঘ সময়ে মুসলমানদের রীতিনীতি পর্যালোচনা করে আল্লাহ এবং প্রিয় নবী হযরত মোহাম্মদ (স.) প্রতি বিশ্বাস রেখে সপরিবারে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করি।

সাভার পৌরসভার বিনোদ বাইদ এলাকার মুসলিম জনগোষ্ঠীরা এই পরিবারকে সাদরে গ্রহণ করেছেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews