1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 10:12 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারে প্রত্যাশা ল্যান্ডমার্কের প্রকল্প পরিচিতি সভা

  • আপডেট টাইম : Saturday, June 3, 2023
  • 737

বাংলা ফটো নিউজ : সাভারে ‘প্রত্যাশা ল্যান্ডমার্ক লিমিটেড’র আয়োজনে প্রকল্প পরিচিতি ও দলিল হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জুন ২০২৩) সকাল থেকে বিকাল পর্যন্ত লাকী কুপন ড্র, হাড়ি ভাঙ্গা, মহিলাদের বালিশ খেলা এবং বাচ্চাদের চকলেট খেলারসহ জমকালো আয়োজনের মধ্যদিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশ মাইল বাসস্ট্যান্ড সংলগ্ন কুটুরিয়া সড়কে প্রত্যাশা ল্যান্ডমার্ক লিমিটেড-এর চেয়ারম্যান হাজী জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়িসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রত্যাশা ল্যান্ডমার্ক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে সভা পরিচালনা করেন প্রকল্পের উপদেষ্টা এডভোকেট আলমগীর কবীর।

পরে অনুষ্ঠানে অংশগ্রহণকারীগণ আকর্ষণীয় র‍্যাফেল ড্রতে মূল্যবান পুরষ্কার সামগ্রী জিতে নেন।

এ সময় বক্তব্য রাখেন সাভার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ফুলকি’র সম্পাদক নাজমুস সাকিব ও সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী শরিফুজ্জামান কায়কোবাদ, সাভার সিটিজেন ক্লাবের সভাপতি কামরুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর শিমুলতলা জোনাল অফিসের ডিজিএম মামুনুর রশিদ, সাভার পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মনির হোসেন, প্রত্যাশা ল্যান্ডমার্ক লিমিটেড-এর পরিচালক (অর্থ) মাসুদ আলম লিটন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews