1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 6:29 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

মুরগি জবাইয়ে আল্লাহর নাম বলা ও কিবলামুখী হয়ে দাঁড়ানো কি জরুরি?

  • আপডেট টাইম : Tuesday, August 22, 2023
  • 2232

বাংলা ফটো নিউজ : মুরগি জবাই করার সময় আল্লাহু আকবার কি বলতেই হবে? জবাইয়ের সময় কিবলামুখী হয়ে দাঁড়ানো কি জরুরি? এসব শর্ত না মেনে জবাই করলে ওই মুরগি খাওয়া যাবে?

প্রশ্নগুলোর উত্তর হলো, যে কোনো পশু-পাখি জবাইয়ের সময় জবাইকারীর আল্লাহর নাম উচ্চারণ করা জরুরি। হাদিসে ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলে জবাই করার কথা উল্লেখ রয়েছে। তবে অনিচ্ছাকৃতভাবে বা ভুল করে আল্লাহর নাম উচ্চারণ না করে জবাই করলে ওই পশু বা পাখি খাওয়া যাবে। কিন্তু কেউ যদি জবাইয়ের সময় ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম উচ্চারণ না করে, তাহলে ওই পশু-পাখি খাওয়া যাবে না।

আল্লাহ বলেন, আর যে পশু জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয় না তা তোমরা আহার কর না; নিশ্চয় তা পাপাচার এবং শয়তানরা তাদের বন্ধুদের তোমাদের সঙ্গে তর্ক-ঝগড়া করার জন্য প্ররোচিত করে; যদি তোমরা তাদের কথা মান্য করে চল তাহলে অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। (সুরা আনআম: ১২১)

সুতরাং বাজারে বা বাড়িতে মুরগি জবাইয়ের সময় যেন আল্লাহু আকবার পড়া হয়, এদিকে আমাদের বিশেষ লক্ষ রাখা দরকার। বিক্রেতা আল্লাহু আকবার পড়ার কথা ভুলে গেলে তাকে মনে করিয়ে দিতে হবে।

আর জবাইয়ের সময় পশু-পাখির মাথা কিবলার দিকে রাখা মুস্তাহাব এবং জবাইকারীর কিবলামুখী হওয়া সুন্নাহ হলেও এগুলো ওয়াজিব বা আবশ্যক নয়। আল্লাহর নাম উচ্চারণ করে যে কোনো দিকে ফিরে জবাই করলে তা শুদ্ধ হবে এবং ওই পশু-পাখির মাংস খাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews