1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 1:46 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

  • আপডেট টাইম : Thursday, August 24, 2023
  • 641

বাংলা ফটো নিউজ : সাভারের আমিনবাজার এলাকায় বালুভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার-গাবতলী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বেলি আক্তার (২৬) রংপুর জেলার পীরগাছা থানার দাদন গ্রামের আবদুল গফুরের মেয়ে। তিনি আশুলিয়ায় বোনের সঙ্গে ভাড়া বাসায় থেকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের এপিক গার্মেন্টস ম্যানুফেকচার কোম্পানি লিমিটেড কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন। এ ঘটনায় ট্রাকের চালককে আটক করেছে সাভার হাইওয়ে থানা–পুলিশ।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান জানায়, সকালে বেলি আক্তার কাজের উদ্দেশে বাসা থেকে বের হন। এরপর মোটরসাইকযোগে তিনি ঢাকার দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে বহনকারী মোটরসাইকেলটি ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় এসে সামনের একটি বালুবোঝাই ট্রাককে অতিক্রম করে। এর পরপরই চাকা পিছলে মোটরসাইকেলটি পরে যায়। এ সময় পেছন থেকে বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হন বেলি আক্তার। ঘটনাস্থলেই মারা যান তিনি। মোটরসাইকেলচালক আহত হন। তিনি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন।

খবর পেয়ে সাভার হাইওয়ে থানা–পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়ায় লাশ হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়া স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকের চালককে আটক করা হয়। আটক মো. রঞ্জু (২৮) গাইবান্ধার মৃত মোজাফফর হোসেনের ছেলে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews