1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 9:31 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

বাংলা শিখতে বিদেশী শিক্ষার্থীরা গণ বিশ্ববিদ্যালয়ে

  • আপডেট টাইম : Thursday, April 5, 2018
  • 357

বাংলা ফটো নিউজ : বাংলা ভাষা শিখতে গণ বিশ্ববিদ্যালয়ের ভাষা-যোগাযোগ ও সংস্কৃতি বিভাগের ২০১৮ সেশনের সার্টিফিকেট কোর্সে ভর্তি হয়েছেন তিন জাপানি নাগরিক। আজ বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডাঃ লায়লা পারভীন বানুর কার্যালয়ে এসে তার সঙ্গে সাক্ষাত করেন নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরা। এরা হলেন হীতোমী হাসীমোতো, হারু কাৎমাতা এবং কেকো কাৎমাতা। গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন এবং ভাষা-যোগাযোগ ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মুহাম্মদ আবু রায়হান এসময় উপস্থিত ছিলেন।

গণ বিশ্ববিদ্যালয়ে ভাষা-যোগাযোগ ও সংস্কৃতি বিভাগে আরো তিন জাপানিজ শিক্ষার্থী সার্টিফিকেট কোর্স সম্পন্ন করে একই বিভাগে বর্তমানে ডিপ্লোমা কোর্সে অধ্যয়ন করছেন। এ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এ পর্যন্ত ৮ জন বিদেশী ছাত্র বাংলা ভাষা কোর্স সম্পন্ন করেছেন। (প্রেস বিজ্ঞপ্তি)

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews