1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 1:44 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, যুবলীগ নেতা রশিদসহ গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম : Friday, August 25, 2023
  • 882

বাংলা ফটো নিউজ : সাভারে বাড়ির ভেতরে ঢুকে সবাইকে অচেতন করে নবম শ্রেণীর এক ছাত্রীকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় যুবলীগ নেতাসহ তিনজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা।

পুলিশ জানায়, সাভারের ভাকুর্তা ইউনিয়নের লুটেরচর গ্রামে দুলাল মিয়ার একতলা বাড়িতে ২১ আগষ্ট সোমবার গভীররাতে জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে তিন ব্যক্তি। বাড়ির সবাইকে অচেতন করে ওই কিশোরীর হাত-পা বেধে সংঘবদ্ধ ধর্ষণ করে। এসময় বাড়ির আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ভোরে বাড়ির সকলের জ্ঞান ফিরলে তারা বিষয়টি বুঝতে পারেন। এসময় আশঙ্কাজনক অবস্থায় ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, বাড়ির পাশের সাবেক ইউপি সদস্য হাবিবুল্লার সাথে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ ব্যাপারে আইনী ব্যবস্থা নিলে হাবিবুল্লাহ তাদের উপর ক্ষুব্ধ হন। তার নির্দেশে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাদের।

এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের হলে হাবিবুল্লার ছেলে ভাকুর্তা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক ও একই ইউনিয়নের কৃষকলীগের সাবেক সাধারন সম্পাদক আবদুর রশিদ, তার ভাই যুবলীগ ইউনিয়ন কমিটির সদস্য কামাল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা দ্বীন মোহাম্মদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন প্রধান অভিযুক্ত সাবেক ইউপি সদস্য হাবিবুল্লাহ।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, ঘটনার পর এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার ও ভুক্তভোগীকে স্বাস্থ্য পরিক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews