1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 10:12 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারের জামসিং এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান

  • আপডেট টাইম : Thursday, August 31, 2023
  • 777

বাংলা ফটো নিউজ : সাভার পৌরসভার জামসিং এলাকায় নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় রাজউকের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় চারটি ভবনের অবৈধ অংশ ভেঙ্গে ফেলাসহ বেশকিছু ভবন মালিকদের সর্তক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত জামসিং এর বিসিআইসি কো-অপারেটিভ হাউজিং সোসাইটি এলাকায় এ অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সরোয়ার।

প্রত্যক্ষদর্শীরা বলেন, এইভাবে যদি নিয়মিতই অভিযান পরিচালনা করে তাহলে এভাবে কেউ আর অবৈধভাবে বিল্ডিং নির্মাণ করবে না।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট তাজিনা সরোয়ার বলেন, আমরা নকশাবহির্ভূত চারটি ভবনের অবৈধ অংশ ভেঙে দিয়েছি। এরমধ্যে একটি ভবনের কোর্ট স্টে অর্ডার ছিল। এছাড়া সতর্ক করেছি কয়েকটি ভবন মালিকদের, তারা নিজ দায়িত্বে তাদের ভবনের অবৈধ অংশ ভেঙে নিবে। যদি তা না করে তবে পরবর্তিতে ভাঙাসহ তাদের অধিক জরিমানা করা হবে।

তিনি আরও বলেন, আমরা একই সঙ্গে ভবন মালিকদের নিয়মাবলী মানার ব্যাপারে সতর্কতামূলক দিক নির্দেশনা দিচ্ছি। আমরা আগেও বলেছি, এ ভ্রাম্যমাণ আদালত একটি চলমান প্রক্রিয়া যা পর্যায়ক্রমে চলতে থাকবে।

এ সময় রাজউকের অন্যান্য কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews