1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 10:12 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভার থেকে নিখোঁজ সাংবাদিককে পাওয়া গেল সীতাকুণ্ডে

  • আপডেট টাইম : Sunday, September 10, 2023
  • 800

বাংলা ফটো নিউজ : সাভার থেকে নিখোঁজ সাংবাদিক তপু ঘোষালকে চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন এলাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই আছেন এবং তাকে সাভারে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা।

এর আগে গত শনিবার বিকেলে সাভারের দক্ষিণ পাড়া এলাকার নিজ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তপু ঘোষাল। তিনি দৈনিক ৭১ বাংলা পত্রিকায় সাভারে কর্মরত।

পুলিশ জানায়, শনিবার বিকেল ৪টার দিকে আমিনবাজার যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন সাংবাদিক তপু। তার মোবাইল ফোনটিও বন্ধ অবস্থায় ছিল। পরে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। শনিবার বিকেলে আশুলিয়ার বাইপাইল থেকে অজ্ঞাত পরিচয়ধারীরা তাকে তুলে অপহরণ করে সীতাকুণ্ড থানাধীন নির্জন স্থানে ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের সহায়তায় সীতাকুণ্ড থানার পুলিশ তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

বর্তমানে তিনি সেখানেই আছেন এবং তাকে সাভারে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews