1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 3:10 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় ৫০ কেজি পিরানহা জব্দ, দুই মাছ ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম : Monday, September 25, 2023
  • 618

বাংলা ফটো নিউজ : বেচাবিক্রি নিষিদ্ধ রাক্ষুসে মাছ ‘পিরানহা’ বিক্রির অভিযোগে সাভারের আশুলিয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৫০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়েছে।

আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার মিয়া বাজার, জামগড়া ও আশুলিয়া বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আশুলিয়ার বিভিন্ন বাজারে নিষিদ্ধ রাক্ষুসে মাছ ‘পিরানহা’ বিক্রির উদ্দেশ্যে আনার সংবাদ শুনে মৎস্য বিভাগ অভিযান চালায়। এসময় প্রায় ৫০ কেজি মাছ জব্দ করাসহ নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে দুই মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। পরে জব্দকৃত মাছ গুলো এরশাদুল উম্মাহ মাদরাসায় হস্তান্তর করা হয়। এছাড়া নিষিদ্ধ ঘোষিত এ মাছ বিক্রয় না করার জন্য সবাইকে সতর্ক করে ভ্রাম্যমান আদালত।

এ সময় উপস্থিত ছিলেন, সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান সরকার ও আশুলিয়া থানা পুলিশের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews