বাংলা ফটো নিউজ : ‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে উপজেলা প্রশাসনের আয়োজনে ২ দিনব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ এবং ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।
এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রাসেল ইসলাম নূর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাজেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শিবলীজ্জামান, সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাম্মৎ রানী বেগম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ারা আক্তারসহ সাভার উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী এ মেলায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেছে।
Leave a Reply