বাংলা ফটো নিউজ : ঢাকার সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৪ সম্পন্ন হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম।
সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সাভার উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ ও সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীদুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী ইমতিয়াজ উদ্দিন ও ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply