1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 9:20 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারে ব্যবসায়ীর বাড়িতে হামলা ভাংচুর লুটপাট, আহত ২

  • আপডেট টাইম : Sunday, September 29, 2024
  • 550

বাংলা ফটো নিউজ : ঢাকার সাভারে এক ব্যবসায়রি বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে দূবৃত্তরা। বাড়ির নারী সদস্যদের মারধর ও শ্লীলতাহানীর চেষ্টা করে। পরে তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে দূবৃত্তরা পালিয়ে যায়। সাভার পৌর এলাকার রাঢীবাড়ী মহল্লার বাসিন্দা ব্যবসায়ী সোহরাব হোসেনের বাড়িতে এই হামলা ভাংচুর, ও লুটপাটের ঘটনা ঘটে। এঘটনায় তিনি একটি মামলা দায়ের করেছেন।

ব্যবসায়ী সোহরাব হোসেন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আচমকা আমরা বাড়িতে না থাকার সুযোগে আব্বাস উদ্দিন, আলামিন, হিমেল, আফতাব, বিল্লালসহ ১০/১২জন দূবৃত্তরা লোহাড় রড, পাইপ, লাঠিশোঠা নিয়ে বাড়িতে হামলা চালায়। এসময় তারা বাড়ির আসবাবপত্র, ইলেকট্রনক্স সামগ্রীসহ সমস্ত মালামাল ভাংচুর করে। আলমারী ভেঙ্গে স্বর্ণের গহনা, নগদ টাকাসহ প্রায় ৯লাখ টাকার মালামাল লুট করে নেয়। আমার স্ত্রী শারমিন আক্তারকে টেনে হিচড়ে নিয়ে মারধর ও বিবস্ত্র করে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে দূবৃত্তরা পাশেই ছোট ভাই আশরাফ উদ্দিনের বাড়িতেও হামলা করে ভাংচুর করে। তখন ছোট ভাইয়ের স্ত্রী তানজিল হক তন্দ্রা বাধা দিলে হামলাকারীরা তাকেও মারধরের পর বিবস্ত্র করে শ্লীলতাহানীর চেষ্টা করে।

তখন তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে দূবৃত্তরা চলে যায়। এঘটনায় ব্যবসায়ী সোহরাব হোসেন একটি মামলা দায়ের করেছেন। তবে ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ও তার পরবিার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews