1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 9:08 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারে চামড়া শিল্পের শ্রমিকদের বিক্ষোভ

  • আপডেট টাইম : Wednesday, January 29, 2025
  • 529
বাংলা ফটো নিউজ : সরকার ঘোষিত গ্রেডভুক্ত মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করেছেন সাভারের চামড়া শিল্প নগরীর ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিকরা।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত তেঁতুলঝড়া ইউনিয়নের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর ট্যানারির ভেতরে এ বিক্ষোভ করেন তারা।
বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, ট্যানারি শিল্পের শ্রমিকদের জন্য সরকার সর্বনিম্ন ১৮ হাজার টাকা বেতন ঘোষণা করে এবং ৫টি গ্রেডের জন্য সর্বনিম্ন মজুরি নির্ধারণ করে দেয়। তবে কয়েক মাস অতিবাহিত হলেও ট্যানারি মালিকরা সরকার ঘোষিত সেই সিদ্ধান্ত বাস্তবায়ন না করে পূর্বের ন্যায় মজুরি দিয়ে আসছেন।
এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার থেকে কর্মবিরতি পালন করে বিক্ষোভ করে আসছেন শ্রমিকরা। দ্রুত দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ বলেন, আমরা আলোচনা করেছি, তবে এখনো সমাধান হয়নি। আগামী সপ্তাহের মধ্যে বসে এটা সমাধান করতে হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews