1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 9:08 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন, ১০ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : Thursday, February 6, 2025
  • 529

বাংলা ফটো নিউজ : ঢাকার সাভারে অবৈধভাবে গড়ে ওঠা অনুমোদন বিহীন একটি ইটভাটাসহ ছয়টি কারখানা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

এ সময় ইটভাটার মালিকের কাছ থেকে ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত সাভার উপজেলার আশুলিয়ার রুস্তমপুর ও ভাকুর্তার মুগড়াকান্দা এলাকার এসব অভিযান পরিচালনা করা হয়।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সরকার বলেন, আশুলিয়ার থানার রুস্তমপুর এলাকার সেভেন স্টার ইটভাটার কোনো অনুমোদন নেই। পরিবেশ, ইটভাটার ছাড়পত্র ও মাটি কাটার ছাড়পত্র কোনটাই নেই।

তাই ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তাদের সর্তক করে দেওয়ার পাশাপাশি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর সাভার থানাধীন ভার্কুতার মুগড়া কান্দা এলাকায় পাশাপাশি ৫টি কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে টায়ার পুরিয়ে ফার্নিস অয়েল তৈরির অবৈধ তিনটি ও কাঠ পুড়িয়ে কয়লা তৈরির দুটি কারখানা।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews