1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 23, 2026, 1:12 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক দম্পতিসহ ৩ জন নিহত

  • আপডেট টাইম : Monday, February 17, 2025
  • 411

বাংলা ফটো নিউজ : ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক পোশাক শ্রমিক দম্পতিসহ ৩ জন নিহত হয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) রূপল চন্দ্র দাস।

এরআগে, রবিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি ও বালিথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর থানাধীন সিংদাইর গ্রামের আবুল হোসেনের ছেলে বাবুল হোসেন (৩২) ও তার স্ত্রী শারমিন (২৮)। অপরজন মানিকগঞ্জের উচুটিয়া এলাকার সাগর লৌহকারের ছেলে সুভাষ লৌহকার (৭৫)।

 

পুলিশ জানায়, গত রাত ৯টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন বাবুল-শারমিন দম্পতি। বাথুলি এলাকায় পৌঁছালে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই দম্পতি স্থানীয় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন।

 

অপরদিকে, গতরাতেই বালিথা এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় সুভাস লৌহকার নিহত হন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) রূপল চন্দ্র দাস বলেন, পৃথক ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews