1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 11:38 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে বংশী নদীপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম : Friday, March 7, 2025
  • 601

বাংলা ফটো নিউজ : সাভারের বংশী নদীর শাখা করনোপাড়া খাল দখল করে অবৈধভাবে গড়ে তোলা বালুর গদি গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় একটি ড্রেজার মেশিন ও পাইপ বিকল ও ধ্বংস করে দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকার।

তিনি বলেন, গণমাধ্যমের খবর দেখার পর বিষয়টি আমার নজরে আসে। তারই প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। বংশী নদীর শাখা করনোপাড়া খালের ওপর অবৈধ বালুর গদি গড়ে তোলা হয়েছে। যা সম্পূর্ণ অবৈধ। অভিযানকালে ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও আমরা বালুর গদি গুঁড়িয়ে দিয়েছি এবং এ কাজে ব্যবহৃত ড্রেজার, পাইপ বিকল ও ধ্বংস করে দিয়েছি।
তিনি আরও বলেন, আগামীতে নদী ও খাল দখল করে কেউ এ ধরনের গদি গড়ে তুললে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে নিরাপত্তায় সাভার মডেল থানার একটি টিম উপস্থিত ছিল এবং সাভার পৌরসভার পক্ষ থেকে ভেকু, ভলেন্টিয়ার টিম অভিযানে সহায়তা করেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews