1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 25, 2026, 2:07 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

পরিবারের ৪ জনকে অজ্ঞান করে নিয়ে গেছে সব

  • আপডেট টাইম : Saturday, April 7, 2018
  • 386

বাংলা ফটো নিউজ : খাদ্যদ্রব্যের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে কালিগঞ্জে একই পরিবারের ৪ জনকে অজ্ঞান করে নগদ টাকা, স্বর্ণালংকার ও বিভিন্ন মালপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের সাবেক মেম্বর ইলিয়াস শাহ’র স্ত্রী ফরিদা খাতুন (৩৭) জানান, শুক্রবার রাতের খাবার খাওয়ার পরপরই তিনিসহ তার স্বামী ইলিয়াস শাহ ওরফে সোনালী (৫২), শারহিল বাদশা (১৬), মেয়ে তাবাসসুম শাবা (৫) অজ্ঞান হয়ে যান।

শনিবার সকালে প্রতিবেশীরা তাদেরকে বাড়ি থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বেলা ১০ টার দিকে জ্ঞান ফেরার পর তিনি নিশ্চিত হন দুর্বৃত্তরা বাড়ির গ্রিল কেটে নগদ ৪৫ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালপত্র নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক শুধাংশু শেখর হালদার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews