1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 9:53 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভার নাগরিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Sunday, March 16, 2025
  • 471

বাংলা ফটো নিউজ : সাভার নাগরিক ফোরামের ইফতার মাহফিল ও আলোচনা সভায় সংগঠনের সভাপতি ও দৈনিক ফুলকি’র সম্পাদক নাজমুস সাকিব-এর সভাপত্বিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. দেওয়ান মো: সালাউদ্দিন বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারী হাসান মাহবুব মাস্টার, সাভার পৌরসভার সাবেক মেয়র আলহাজ মো: রেফাতউল্লাহ, সহকারি কমিশনার (ভূমি) সাভার সদর সার্কেল জহিরুল আলম, সাভার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো: ইলিয়াছ খান, সাভার মডেল কলেজের অধ্যক্ষ মো: তৌহিদ হোসাইন, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: বদিউজ্জামান বদির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাভার শাখার সভাপতি মো: শওকত আলী মাহমুদ ও ব্যবসায়ী নেতা ওবায়দুর রহমান অভি।

এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, সাভার সরকারি কলেজের অধ্যক্ষ মো: জহিরুল ইসলাম ধীমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাভার শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক সালাহউদ্দিন খান নঈম, বিশিষ্ট ব্যবসায়ি মো: রহমত উল্লাহ, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী আহসানউল্লাহ, সাভার মডেল কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিরাজুল ইসলাম, সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ প্রেসক্লাবের নবনির্বচিত নেতৃবৃন্দ এবং বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দসহ সাভার নাগরিক ফোরামের সম্মানিত সদস্যবৃন্দ।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: আজহারুল ইসলামের সঞ্চালনায় স্বগত বক্তব্য দেন সাভার নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মো: জিয়াউদ্দিন সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাভার নাগরিক ফোরামের সিনিয়র সহসভাপতি মো: জয়নাল আবেদীন।

সভা শেষে জুলাই বিপ্লবে হতাহত ৫ জন এবং ২৫ দুস্থ পরিবারকে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews