1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 9:52 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে বাড়ির মালিক সমিতির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Monday, March 17, 2025
  • 524

বাংলা ফটো নিউজ : সাভার পৌর এলাকার উত্তর ডগরমোড়া বাড়ির মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অত্যন্ত শ্রদ্ধা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

সোমবার (১৭ মার্চ) উত্তর ডগরমোড়া এলাকায় এ ইফতার মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিল ও ঢাকা জেলা বিএনপি নেতা লায়ন মোঃ খোরশেদ আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর ডগরমোড়া বাড়ির মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টা আব্দুল গফুর বাবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আমির আলী পিন্টু। এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এডভোকেট মেহেদী হাসান মাসুম, মোহাম্মদ আলী পাঠান, পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম প্রমুখ।

ইফতারের আগে মুনাজাতের মাধ্যমে সাভার পৌরসভাসহ দেশের সকল নাগরিকদের কল্যাণের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এই আয়োজনের মাধ্যমে সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews