1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 9:52 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে ডাকাতির প্রস্তুতির সময় ৫ ডাকাত গ্রেপ্তার

  • আপডেট টাইম : Wednesday, March 19, 2025
  • 468

বাংলা ফটো নিউজ : ঢাকার সাভারে ডাকাতির প্রস্তুতিকালে কুখ্যাত আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।

বুধবার (১৯ মার্চ) ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ভোর রাতে সেখানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান চালায়। এসময় সেখানে দেশীয় অস্ত্রসহ পাঁচজন ডাকাতকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন- শরিয়তপুর জেলার শখিপুর থানার শখিপুর গ্রামের মৃত আ. আজিজ খাঁর ছেলে দুলাল খাঁ (৩৫), মনির খাঁ (৪০), পাবনা জেলার সাথিয়া থানার ঘুগুদাহ গ্রামের আহাদ আলী প্রামানিকের ছেলে মো. মিলন প্রামানিক (৩২), শরিয়তপুর জেলার নড়িয়া থানার আটগ্রাম গ্রামের মৃত আ. মান্নানের ছেলে মো. ইব্রাহিম (২৯), নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কাঁচপুর ব্যান্ডিসমিল এলাকার ফরিদ হোসেনের ছেলে হাসান ওরফে হোসেন (২৯)।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি সাদা ও হলুদ রংয়ের পিকআপসহ একটি রামদা, একটি হাসুয়া, একটি ছুরি, মার্বেল, গুলাইল, কাঠের তৈরি স্ট্যাম্প ও তালা ভাঙার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

তারা সাভারের আমতলা রাজাশন রোডের কবিরের বাড়ীর ভাড়াটিয়া। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশের ওসি জালাল উদ্দিন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews