1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 8:31 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারে সামাজিক সংগঠন “বন্ধুমহল” এর উদ্যোগে ইফতার

  • আপডেট টাইম : Monday, March 24, 2025
  • 868

বাংলা ফটো নিউজ : পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে সামাজিক সংগঠন “বন্ধুমহল” এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বিকেলে পৌরসভার ১নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটি এলাকায় এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি নেতা ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম বলেন, আমার কাজের দ্বারা যদি আমাকে যোগ্য মনে হয় তাহলে আমাকে ভোট দিয়ে পৌর মেয়র হিসেবে নির্বাচিত করবেন। আমি একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত ও ছিনতাই মুক্ত স্বচ্ছ সুন্দর সাভার গড়তে চাই। তাই এই লড়াইয়ে আপনাদের আমার পাশে চাই।

এছাড়া তিনি জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন “বন্ধুমহল” এর আহ্বায়ক আব্দুল সবুর খান, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম, মো: এনামুল খান, মো: শাহাদত হোসেন খান, মো: সোহেল রানা, মো: ইকবাল বাহার বাবলু ও সোহেল রানাসহ এলাকার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ।

ইফতারের পূর্বে সাভার পৌরসভাসহ দেশবাসীর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews