1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 26, 2026, 4:58 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

ঢাকা সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা

  • আপডেট টাইম : Sunday, April 8, 2018
  • 378

বাংলা ফটো নিউজ : ঢাকা সাংবাদিক ফোরামের (ডিএসএফ) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর বাগিচা রেস্টুরেন্টে সংগঠনের আহ্বায়ক আজাদ হোসেন সুমনের সভাপতিত্বে ও রাশিম মোল্লার সঞ্চালনায় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত ঢাকা জেলার স্থানীয় বাসিন্দাদের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আবদুল জলিল ভূইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত যুগ্ম সম্পাদক মোহাম্মদ আকতার হোসেন, কার্যনির্বাহী সদস্য হালিমা আক্তার লাবণ্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী সদস্য এসএম কালামকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তৃতায় আবদুল জলিল ভূইয়া বলেন, ঢাকা সাংবাদিক ফোরাম সকল সাংবাদিকের উন্নয়নে কাজ করবে। এই ইউনিটি আমাদের আরো আগেই প্রয়োজন ছিল। এরপর ঢাকা সাংবাদিক ফোরামকে রাজনীতি মুক্ত রাখার আহ্বান জানিয়ে সভার বিশেষ অতিথি দৈনিক মানবজমিনের ব্যবস্থাপনা সম্পাদক বাবর আশরাফুল হক ও একাত্তর টিভির হেড অব নিউজ শাকিল আহমেদ বলেন, শুধু সাংবাদিকদের কল্যাণেই নয় পুরো ঢাকা জেলাকে পরিপূর্ণভাবে গড়ে তোলার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন সবার আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধ।

এ সময় উপস্থিত ছিলেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের পিযুস কান্তি মল্লিক, আরাফাত আরা, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, বাসসের ঈহিতা জলিল, ভোরের কাগজের রাশেদ আলী, বণিক বার্তার মো. আয়নাল হক, বিটিভির মাসুদ রানা, এশিয়ান টিভির মো. লিটন মাহমুদ, চ্যানেল ২৪ এর সোয়েব আহমেদ, মানবজমিনের আনোয়ার হোসেন পিন্টু ও জহিরুল আলম পিলুসহ অন্য সাংবাদিক নেতারা।

ইতিমধ্যে সংগঠন পরিচালনার জন্য বাংলাদেশের খবর পত্রিকার সিনিয়র সাংবাদিক আজাদ সুমনকে আহ্বায়ক এবং বণিক বার্তার সিনিয়র সাংবাদিক মো. আয়নাল হোসেন, বিটিভির মাসুদ রানা ও মানবজমিনের রাশিম মোল্লাকে যুগ্ম আহ্বায়ক করে ৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews