1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 6:23 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : Saturday, April 12, 2025
  • 651

বাংলা ফটো নিউজ : সাভার পৌরসভা এলাকা থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এরআগে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পৌরসভার গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, বগুড়া জেলার ধুপচাছিয়া থানার চানরুল গ্রামের হারুনের ছেলে ছোটন ও টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার বীরসিংহ গ্রামের আবুল কালামের ছেলে জীবন।

ডিবি-ঢাকা জেলা উত্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, মাদক কারবারিরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য পৌরসভার গেন্ডা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাদক কারবারি ছোটন ও জীবন নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews