1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 6:23 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারের ৭ হত্যা মামলার আসামি ‘লেগুনা আপেল’ মুন্সীগঞ্জে গ্রেপ্তার

  • আপডেট টাইম : Sunday, April 13, 2025
  • 728

বাংলা ফটো নিউজ : সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলা চালিয়ে হত্যার অভিযোগের সাত মামলার আসামি আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেলকে মুন্সীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (১৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম।

আপেল মাহমুদ (৪৩) সাভার পৌরসভার ১নং ওযার্ড এলাকার নয়াবাড়ী-ভাটপাড়া মহল্লার মৃত শুকুর মুন্সির ছেলে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর গা ঢাকা দেন আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেল।

র‍্যাব জানায়, দীর্ঘ দেড় মাস ধরে অনুসরণ করে তথ্যপ্রযুক্তির সাহায্যে রোববার বিকেলে মুন্সীগঞ্জ জেলার সদর থানার কেওয়ার লোহারপুল গাবতলা মসজিদ সংলগ্ন এলাকা থেকে আপেলকে গ্রেপ্তার করা হয়। আপেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের ছত্রছায়ায় লেগুনার চালক থেকে আপেল মাহমুদ হয়ে ওঠেন মূর্তিমান আতঙ্ক। তার অপকর্মের ফিরিস্তি তুলে ধরায় আপেল মাহমুদের হাতে হেনস্থার শিকার হন স্থানীয় গণমাধ্যমকর্মীরাও। এ ছাড়া সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার বিরুদ্ধে সশস্ত্র ক্যাডারদের নিয়ে অংশ নেয় সে। তার বিরুদ্ধে বিরোধী দলীয় নেতাদের বাড়ি ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews