1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 6:16 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় তাঁতীলীগ নেতা গ্রেফতার 

  • আপডেট টাইম : Monday, April 14, 2025
  • 419

বাংলা ফটো নিউজ : আশুলিয়ার ছাত্র-জনতা হত্যার মামলার আসামি তাঁতীলীগ নেতা আনোয়ার আলীকে (৫২) কে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ৭ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) ভোর রাতে টাঙ্গাইলের ঘাটাইল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আনোয়ার আলী (৫২) আশুলিয়ার গাজীরচট বুড়ির বাজার এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। তিনি আশুলিয়া থানা তাঁতীলীগের উপ-দপ্তর সম্পাদক বলে জানা যায়।

পুলিশ জানায়, তথ্য-প্রযুক্তির ব্যবহার করে তার অবস্থান সনাক্তের পর গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে টাঙ্গাইলের ঘাঁটাইল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি আনোয়ার আলীকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিল।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল হাসান বলেন, সোমবার ভোররাতে ছাত্র-জনতা হত্যায় মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সকালে ৭দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews