1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 6:19 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে পালিত হলো একুশে টেলিভিশনের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী

  • আপডেট টাইম : Monday, April 14, 2025
  • 375

বাংলা ফটো নিউজ : সাভারে জাকজমকপূর্ন অনুষ্ঠানের মধ‍্য দিয়ে পালিত হলো একুশে টেলিভিশনের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (রজত জয়ন্তী)।

সোমবার (১৪ এপ্রিল) বেলা ১২ টার দিকে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের ১ম পর্ব শুভ উদ্ধোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ‍্যান্সেলর অধ‍্যাপক কামরুল আহসান। এ সময় একটি আনন্দ শোভাযাত্রা সাভার প্রেসক্লাব হতে শুরু হয়ে মুক্তির মোড় প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

২য় পর্বে দুপুরে “সু সংগঠিত গণতন্ত্রের জন‍্য গণমাধ্যমের ভূমিকায় একুশে টিভির পথচলা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ পরিবার কল‍্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন, সামাজিক সংগঠন, সঙ্গীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়া, জুলাই আন্দোলনে আহত ও নিহতের পরিবারসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।

সভায় বক্তারা বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনে একুশে টিভির ভূমিকাকে প্রশংসা করে বলেন, একুশে টিভি এখন দেশ ও মানুষের কল‍্যাণে সত‍্য সংবাদ প্রকাশে আপোষহীন ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতে আরও বহুদুর এগিয়ে যাবে বলেও প্রত‍্যাশা করেন তারা।

পরিশেষে কাঙ্গালিনি সুফিয়া ও স্থানীয় শিল্পীদের গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews