1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 6:24 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে ছিনতাইবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার

  • আপডেট টাইম : Tuesday, April 15, 2025
  • 1102

বাংলা ফটো নিউজ : ঢাকার সাভারে ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিলভার ও কালো রঙের দুইটি সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে এক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

এরআগে, গতকাল সোমবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি বাস স্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ইউসুফ রহমান (২০), আনান হোসন (২১) এবং দ্বীপক সূত্রধর (২৪)।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার এসআই অটল বিহারী বিশ্বাস ও তার সঙ্গীয় দল অভিযান পরিচালনা করে দুইটি সুইস গিয়ার চাকুসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে আজ দুপুরে গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews