1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 6:10 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : Thursday, April 17, 2025
  • 678

বাংলা ফটো নিউজ : পৃথক অভিযান চালিয়ে সাভার থানাধীন এলাকা থেকে ইয়াবা ও গাজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করেন ডিবি ঢাকা জেলা উত্তরের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

গ্রেফতাররা হলেন- সাভার পৌরসভার ৬নং ওয়ার্ডের তারাপুর এলাকার মোঃ মামুনের ছেলে মোঃ রাথিন (২০) ও তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর এলাকার এরশাদ এলায়েজ এছাক মোল্লার ছেলে মোঃ রাশেদ মোল্লা (৩০)।

গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার সাড়ে ৫টার দিকে সাভার সদর ইউনিয়নের কলমা এলাকা থেকে ৫০০ গ্রাম গাজাসহ মোঃ রাথিন নামের যুবককে গ্রেফতার করে উপ-পরিদর্শক মামুনুর রশিদ ও তার সঙ্গীয় দল। পৃথক অভিযানে রাত সাড়ে ১০টার দিকে উপ-পরিদর্শক আরিফুল ইসলাম ও তার সঙ্গীয় দল হেমায়েতপুরের পদ্মার মোড় (ট্রাক স্ট্যান্ড) এলাকা থেকে ১০০ পিচ ইয়াবাসহ মোঃ রাশেদ মোল্লা নামের আরো এক যুবককে গ্রেফতার করেছে।

ডিবি ঢাকা জেলা উত্তরের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেফতার ওই দুই যুবক মাদক কারবারি। এদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাদেরকে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews