1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 4:30 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম : Monday, April 21, 2025
  • 595

বাংলা ফটো নিউজ : সাভারে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)

সোমবার (২১ এপ্রিল) এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এরআগে, রোববার দিবাগত রাত ১১টার দিকে সাভার মডেল থানাধীন হেমায়েতপুর ঋষিপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন হেমায়েতপুর ঋষিপাড়া এলাকার মৃত নারায়ন চন্দ্র দাশের ছেলে নির্মল চন্দ্র দাশ (৪৮) ও একই এলাকার মৃত অমৃত চন্দ্র দাশের ছেলে প্রবেশ চন্দ্র দাশ (৪০)।

ডিবি ঢাকা জেলা উত্তরের অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসআই (নিঃ) মামুনুর রশিদ ও তার সংগীয় দল ৫০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews