1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 8:11 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারে ৭ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম : Thursday, April 24, 2025
  • 605

বাংলা ফটো নিউজ : ঢাকার সাভারে ৭ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে এসব তথ্য জানান গোয়েন্দা পুলিশ ঢাকা জেলা উত্তরের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

গ্রেফতাররা হলেন, সাভার উপজেলার বাগ্নীবাড়ী এলাকার মোবারক হোসেন আমিরের ছেলে মোজাম্মেল হোসেন (২৬), একই এলাকার মোঃ ওমর আলীর ছেলে সাহাবুদ্দিন (২৭) ও জয়পুরহাট সদর থানার বানারশী এলাকার বিপুলের ছেলে অন্তর ইসলাম (২৩)।

ডিবি ঢাকা জেলা উত্তরের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সাভারের বিরুলিয়া বাগ্নীবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন ও তার সংগীয় দল। সেখানে তারা রাত সোয়া ৮টার দিকে ৭ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews