1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 4:31 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে ভেজাল পশুখাদ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : Thursday, April 24, 2025
  • 639

বাংলা ফটো নিউজ : ঢাকার সাভারে ভেজাল পশুখাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে সাভার নামাবাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, এ অঞ্চলের উৎপাদিত পশুখাদ্য নামীদামি ব্যান্ডের প্যাকেজিং করে বিক্রির অভিযোগে নামাবাজার বাশপট্টির মেসার্স ছফুর ট্রেডার্স ও মেসার্স এনআর ট্রেডার্স নামের দুই প্রতিষ্ঠানের মালিককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে স্থানীয় পশুখাদ্য ভুষি ও ভুট্টার বস্তায় সেনা কল্যাণ সংস্থা এবং খাদ্য অধিদপ্তরের ভূয়া লেবেল ব্যবহার করার সত্যতা পাওয়া গেছে। এসময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় দেড় লাখ করে দুটি প্রতিষ্ঠান থেকে মোট ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ভেজাল পশুখাদ্য উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়। এছাড়া অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। যাতে তারাও এ ধরনের ভেজাল কর্মকান্ড থেকে বিরত থাকেন। আর ভবিষ্যতে যদি তারা এ ধরনের কর্মকান্ডে জড়িত হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি হুশিয়ারী দেন।

এ সময় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনীর সদস্য ও সাভার মডেল থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews