1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 4:30 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Saturday, April 26, 2025
  • 449

বাংলা ফটো নিউজ : সাভার সদর ইউনিয়নের চাঁপাইন নিউ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মাদ তমিজ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল এবং সাংগঠনিক সম্পাদক মনজুরুল হক সৌরভ।

সাভার সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রায়হান মাহবুবের সঞ্চলনায় সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার।

অনুষ্ঠানে ঢাকা জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ সাভার সদর ইউনিয়ন ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মাদ তমিজ উদ্দিন বলেন, ‘ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সকল কমিটিতে মেধাবী ও ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করা হবে। বিশেষ করে ৫ আগস্টের আগে যারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, তাদেরকেই সামনে রেখে রাজনীতির ভবিষ্যৎ নির্মাণ করা হবে।’

এ সম্মেলনের মাধ্যমে ছাত্রদলের নেতা-কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও সংগঠনের প্রতি অঙ্গীকার আরো দৃঢ় হয়েছে বলে জানান উপস্থিত নেতারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews