1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 8:01 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারে এভারকেয়ার হসপিটাল ঢাকার উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Saturday, April 26, 2025
  • 783

বাংলা ফটো নিউজ : দেশের প্রথম জেসিআই স্বীকৃত হাসপাতাল এভারকেয়ার হসপিটাল ঢাকার উদ্যোগে আশুলিয়া, সাভার ও নিকটবর্তী এলাকার শিশুদের হৃদরোগের চিকিৎসা প্রদানের লক্ষ্যে একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৫ এপ্রিল) আশুলিয়ার জামগড়ায় অবস্থিত আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্পটি চলে। এই কার্যক্রমটি দেশের মানুষের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এভারকেয়ার হসপিটাল ঢাকার প্রতিশ্রুতিরই একটি অংশ।

ক্যাম্পের নেতৃত্ব দেন এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ (ঢাকা ও চট্টগ্রাম)-এর শিশু হৃদরোগ বিভাগের প্রতিষ্ঠাতা এবং সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. তাহেরা নাজরীন। তিনি দিনব্যাপী হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করেন এবং স্বল্পমূল্যে ২ডি ও কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা করেন। অধ্যাপক (ডা.) সুফিয়া খাতুন, একাডেমিক ডিরেক্টর ও শিশু বিভাগের প্রধান, আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল, এই বিনামূল্যে চিকিৎসা প্রদান কর্মসূচীটির প্রধান উদ্যোক্তা। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. দবির উদ্দিন আহমেদ, মেডিকেল সার্ভিসেস বিভাগের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) মোঃ রফিকুল ইসলাম (অবঃ), অপারেশনস বিভাগের ডিরেক্টর মোঃ রফিকুল ইসলাম এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল একটি অলাভজনক সমাজসেবামূলক হাসপাতাল যা দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করে।

এই মেডিকেল ক্যাম্পটির উল্লেখযোগ্য একটি সেবা ছিল বিশ্বমানের মেশিনের সাহায্যে স্বল্পমূল্যে ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষার মাধ্যমে শিশুদের রোগ নির্ণয় ও পরবর্তী চিকিৎসা প্রদান করা। এছাড়াও, রোগীদের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, ভর্তি-পূর্ব সহায়তা এবং উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের ব্যবস্থাও করা হয়। এভারকেয়ার হসপিটাল ঢাকার শিশু হৃদরোগ বিভাগটি শিশুদের সেরা মানের জন্মগত হৃদরোগ চিকিৎসা প্রদানে বিনামূল্যে ডিভাইস, বেলুন এবং অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করে যেন তারা সঠিকভাবে হৃদরোগের চিকিৎসা পেতে পারে।

ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ডা. তাহেরা নাজরীন বলেন, “আমাদের দেশে শিশুদের হৃদরোগের প্রকোপ দিন দিন বাড়ছে, যার প্রধান ভুক্তভোগী হচ্ছে সুবিধাবঞ্চিত শিশুরা। অস্বাস্থ্যকর জীবনযাপন, মায়েদের মানসম্মত চিকিৎসাসেবার অভাব, শিশুদের হৃদরোগ বিষয়ে সচেতনতার ঘাটতি এবং আর্থিক সংকট এসবের কারণে মূলত শিশুরা হৃদরোগে আক্রান্ত হচ্ছে। এভারকেয়ার হসপিটাল ঢাকা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অত্যন্ত স্বল্পমূল্যে এই সেবা প্রদান করছে। আমরা চাই প্রতিটি শিশু যেন মানসম্মত স্বাস্থ্যসেবা, পরামর্শ এবং চিকিৎসা পায়। এ মানবিক উদ্যোগে সরকারি ও বেসরকারি সব পক্ষকে একসাথে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি।”

উল্লেখ, দেশের প্রথম হাসপাতাল হিসেবে টানা ৬ বার জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল (জেসিআই) স্বীকৃত হয়েছে এভারকেয়ার হসপিটাল ঢাকা। এখানে রয়েছে ৪২৫ শয্যাবিশিষ্ট মাল্টি-ডিসিপ্লিনারি সুপার-স্পেশালিটি টারশিয়ারি কেয়ার ইউনিট, যেখানে অত্যাধুনিক চিকিৎসা, অস্ত্রোপচার এবং ডায়াগনস্টিক সুবিধাসহ সব ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। ৪ লক্ষ ৩৫ হাজার বর্গফুট জায়গার ওপর নির্মিত হাসপাতালটি রোগীদের জন্য সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন চিকিৎসা সেবা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের থেকে সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews