1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 4:27 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় যুবদলের আলোচনা সভা ও লিফলেট বিতরণ

  • আপডেট টাইম : Saturday, April 26, 2025
  • 542

বাংলা ফটো নিউজ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশ পুনর্গঠনের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ায় যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভায় মোহাম্মদ আইয়ুব খান বলেন, ‘ভবিষ্যতের রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আধুনিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে এই ৩১ দফার কোনো বিকল্প নেই।’ তিনি দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি আরিফুর রহমান, মোস্তফা কামাল সরদার, আব্বাস উদ্দিন পাপ্পু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শফিকুল ইসলাম, আসাদুজ্জামান টিটু, আব্দুল মান্নান, আমিনুর রশিদ তুহিন এবং ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেকসহ সাভার ও আশুলিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কয়েক হাজার নেতাকর্মী।

আলোচনা শেষে নেতাকর্মীরা স্থানীয় জনগণের মাঝে তারেক রহমানের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতারা ৩১ দফা বাস্তবায়নে সর্বাত্মক ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews