1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 2:49 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় ডোবা থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট টাইম : Tuesday, April 29, 2025
  • 1018

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় একটি ডোবা থেকে মজিদ (৪৮) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে আশুলিয়ার বাইপাইল এলাকার জোড়া ব্রিজের নিচের ডোবা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মজিদ সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার মেঘাই ইউনিয়নের মনছেরের ছেলে।

পুলিশ জানায়, স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় সে বেশ কয়েক মাস ধরে ওই এলাকায় পাগল বেশে ঘুরে বেড়াতেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ব্রিজ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, সকালে ব্রিজের নিচের ডোবার পানিতে ভেসে থাকা মরদেহটি দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং তার পরিচয় সনাক্ত করে। এছাড়া ময়নাতদন্তের রিপোর্টের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews