1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 2:47 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় শ্রমিকদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

  • আপডেট টাইম : Tuesday, April 29, 2025
  • 418

বাংলা ফটো নিউজ : আশুলিয়ার জামগড়া এলাকায় বকেয়া বেতন, ঈদ বোনাস ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন অরিশান এ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রমিক সংগঠন মাদারল্যান্ড গার্মেটস ওয়াকার্স শ্রমিক ফেডারেশনের ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।

শ্রমিকরা জানায়, সম্প্রতি আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের চিত্রশাইল এলাকার অরিশান এ্যাপারেলস লিমিটেড কারখানার মালিক শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশাধ করছেন না। এমনকি কারখানায় তালা ঝুলিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে মালিক পক্ষের বিরুদ্ধে। এঘটনায় ন্যায্য পাওনা আদায়সহ বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা সকাল থেকে দুপুর পর্যন্ত জামগড়া এলাকায় অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেন।

শ্রমিকরা আরো জানায়, বেতন না পাওয়ায় তারা পরিবার নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। তারা ও তাদের পরিবার গেল ঈদের আনন্দ থেকেও বঞ্চিত হয়েছে। এখন তাদের দাবি বন্ধ কারখানা খুলে দেওয়াসহ বকেয়া বেতন-বোনাস দ্রুত পরিশোধ করা হোক। অন্যথায় তারা কঠোর আন্দোলনে যাবেন বলেও জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews