1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 8:02 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

আশুলিয়ায় র‍্যাবের অভিযানে দেশি-বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১

  • আপডেট টাইম : Tuesday, April 29, 2025
  • 635

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় বাসাবাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মাসুদ (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৪ এর কোম্পানী কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানান, জামগড়া এলাকায় বেশ কিছু সন্ত্রাসী একটি বাসায় আশ্রয় নিয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসী মাসুদকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সেখানে তল্লাশি করে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, কয়েকটি বিদেশি মদের বোতল ও কয়েকটি চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

চক্রের বাকী সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানায় র‍্যাব। এ চক্রের সদস্যরা এলাকায় মাদক ব্যাবসা, চুরি, ছিনতাই, ডাকাতিসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত বলেও জানায় র‍্যাব।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews