1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 2:48 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে যুবদলের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Monday, May 5, 2025
  • 513

বাংলা ফটো নিউজ : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নির্দেশনায় সাভার পৌর যুবদলের উদ্যোগে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ মে) বিকেলে সাভার পৌর এলাকার বিভিন্ন স্থানে পথচারী ও বিভিন্ন দোকানে গিয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্পর্কে সচেতন করেন যুবদল নেতারা। এছাড়াও তারা তারেক রহমানের ৩১ দফায় কি কি সুফল পাওয়া যাবে তা জনগণকে অবহিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান, শহিদুল ইসলাম, আব্বাসউদ্দিন পাপ্পু, মোস্তফা কামাল সরদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শফিকুল ইসলাম, আসাদুজ্জামান টিটু, নজরুল ইসলাম টিপু, সাবেক সহ-সাধারণ সম্পাদক রাজ্জাকুর রহমান রাজ্জাক, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোসলিমুর রহমান চন্দন, মজিবুর রহমান, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল ঢাকা জেলা আব্দুল মালেক ও  সাবেক ঢাকা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহফুজুল আলম সাগরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews