1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 2:48 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে বিশেষ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৪

  • আপডেট টাইম : Wednesday, May 7, 2025
  • 823

বাংলা ফটো নিউজ : সাভারের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও ছিনতাই চক্রের সক্রিয় সদস্যসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসময় উদ্ধার করা হয়েছে ৫ কেজি গাঁজা, আড়াইশো গ্রাম হেরোইনসহ দেশীয় অস্ত্র।

বুধবার (৭ মে) দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর।

সাভার সার্কেল শাহীনুর কবির জানান, গত ২৪ ঘণ্টায় সাভার মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে কাউন্দিয়া ইউনিয়নের মধ্যপাড়ার তুষার চৌধুরীর মালিকানাধীন বাড়ি থেকে ৫ কেজি গাঁজাসহ ফালান (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

এছাড়া কোন্ডা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জোহারুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করা হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় জোহারুল ইসলাম। তবে, তার বাড়িতে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় আড়াইশো গ্রাম হেরোইন। জব্দকৃত গাঁজা ও হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৬ লাখ টাকা।

অপর দিকে সাভারের ভাকুর্তা ইউনিয়নের চুনারচর এলাকার সাকিন তালতলা মোড় এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ মনির (২২), ওহিদুল ইসলাম আরিফ (২০) ও হৃদয় (২১) নামে ছিনতাই চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews