1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 7:47 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

আশুলিয়ায় পরিত্যক্ত স্কুল ব্যাগে মিলল পিস্তল ও বোমা

  • আপডেট টাইম : Thursday, May 8, 2025
  • 502

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ার একটি মাঠ থেকে পরিত্যক্ত স্কুল ব্যাগের ভেতর থেকে দেশীয় পিস্তল, রামদা ও হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৮ মে) দুপুরে জামগড়ার রূপায়ন মাঠ এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুপুরে এক ব্যক্তি গৃহপালিত পশুর জন্য ঘাস কাটতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি স্কুল ব্যাগ পড়ে থাকতে দেখেন। পরে তিনি স্থানীয়দের বিষয়টি জানান। এ সংবাদ পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি তল্লাশি করে ২ রাউন্ড গুলিসহ একটি দেশীয় পিস্তল, ৫টি হাতবোমা ও ২টি রামদা উদ্ধার করে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল-হোসাইন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রগুলো জব্দ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে এগুলো এখানে রাখা হয়েছিল।

তবে কে বা কারা এসব অস্ত্র ফেলে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews