1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 12:56 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে অবৈধ ফিশ ও পোল্ট্রি ফিড কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : Monday, May 12, 2025
  • 454

বাংলা ফটো নিউজ : সাভারে একটি অনুমোদনহীন ফিশ ও পোল্ট্রি ফিড কারখানায় অভিযান চালিয়ে সিলগালাসহ এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ মে) বিকেলে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় ফ্রেসটেক এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম।

এসময় বৈধ কাগজপত্র না থাকায় ও মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে ফিশ ও পোল্ট্রি ফিড তৈরি এবং বাজারজাতের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ১০ এর ৪৩ ধারায় এই প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানাটি বন্ধ করে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম বলেন, পশুখাদ্য তৈরির এই কারখানাটিতে সরকারি কোনো অনুমোদন ও পরিবেশের ছাড়পত্র নেই। এছাড়া কারখানার ভিতরে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ভেজাল পশুখাদ্য বস্তায় ভরা রয়েছে। সামনে কুরবানীর ঈদ আর কোনো পশু এই খাবার খেলে মারাত্মক ক্ষতি হবে। সেই পশুর মাংস মানুষের শরীরের উপর প্রভাব সৃষ্টি করতে পারে। তাই অবৈধ প্রক্রিয়ায় পণ্য প্রস্তুত করার দায়ে এক লক্ষ টাকা জরিমানাসহ প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়।

এছাড়া মেয়াদ উত্তীর্ণ মালামালগুলো পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ধ্বংস করে দেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শওকত আলী, উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল মোত্তালিবসহ প্রাণীসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews