1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 12:56 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় চিত্র সাংবাদিককে মারধর

  • আপডেট টাইম : Saturday, May 17, 2025
  • 544

বাংলা ফটো নিউজ : সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ৭১ টেলিভিশনের চিত্র সাংবাদিক উজ্জ্বল হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে সাভার সদর ইউনিয়নের উত্তর চাপাইন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক উজ্জ্বল হোসেন সদর ইউনিয়নের উত্তর চাপাইন এলাকার লালটেক মহল্লার জামাল হোসেনের ছেলে।

হামলায় জড়িতরা আওয়ামী লীগের সমর্থক দাবি করে আহত সাংবাদিক উজ্জ্বল হোসেন বলেন, মাদক সেবনে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তারা আমার ওপর হামলা করে এবং এলোপাতাড়ি মারধর করেন। হামলাকারী ওহাব হাজী, সাদ্দাম, অতনু, হৃদয়, ইমন, মিনহাজ, অন্তর, সাইমন, সাব্বির, জনি ও মুসা। এরা সকলেই আওয়ামী লীগ সরকারের সময় থেকেই নানা অপরাধে জড়িত। সরকার পরিবর্তন হলেও তাদের অপকর্মে কোনো বিরতি আসেনি। আমি কেবল তাদের অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, সে কারণেই তারা আমাকে মারাত্মকভাবে আঘাত করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews