1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 12:56 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম : Tuesday, May 20, 2025
  • 717

বাংলা ফটো নিউজ : ঢাকার সাভারে চারশত পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২০ মে) সকালে এসব তথ্য জানান গোয়েন্দা পুলিশ ঢাকা জেলা উত্তরের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এরআগে, বিশেষ অভিযান পরিচালনা করে সোমবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে হেমায়েতপুর এলাকা থেকে মাদক ব্যবসায়ী সালাউদ্দিন (৪৭) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সালাউদ্দিন মাদারীপুর জেলার সদর থানার শিলারচর ইউনিয়নের লক্ষিপুর মাতাব্বর বাড়ির হাসেম মাতাব্বরের ছেলে।

ডিবি ঢাকা জেলা উত্তরের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) সিরাজ উদ দৌলাহ ও তার সংগীয় দল। সেখানে তারা রাত পৌনে ৯টার দিকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews