1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 12:56 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে অপ্পো মোবাইল সার্ভিস সেন্টারে সেবাগ্রহীতা সাংবাদিককে মারধর, গ্রেপ্তার ২

  • আপডেট টাইম : Sunday, May 25, 2025
  • 905

বাংলা ফটো নিউজ : গ্রাহক হয়রানির প্রতিবাদ করায় অপ্পো মোবাইল সার্ভিস সেন্টার সাভার শাখায় সেবাগ্রহীতা এক সাংবাদিককে মারধরের ঘটনায় অপ্পোর দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

এর আগে শনিবার বিকেলে বাকবিতন্ডার একপর্যায়ে সেবাগ্রহীতা সাংবাদিক সোহেল রানাকে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার ইসলাম প্লাজায় অপ্পো মোবাইল কোম্পানির সার্ভিসিং সেন্টারে মারধর করে অপ্পোর কর্মীরা। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় সোহেল রানা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত দুই জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন, গাজীপুর জেলার কাশিমপুর থানার চক্রবর্তী গ্রামের আব্দুল আজিজের ছেলে আল-মামুন ইমন (২৬) ও জামালপুর জেলার সরিষাবাড়ী থানার নরপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে শাওন আহমেদ (৩৫)।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, গ্রাহক হয়রানির প্রতিবাদ করায় সেবাগ্রহীতা সাংবাদিক সোহেল রানাকে মারধরের ঘটনায় অপ্পো মোবাইল সার্ভিসিংয়ের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews